• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কানাইঘাট ও জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান

মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
স্টাফ রিপোটার

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার আয়োজনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি মো. সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোছা. আতিয়া খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোকলেছুর রহমান (মকে) এবং মান্দা থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ। আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক জয়সাগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি মো. হাসান ইমাম তালুকদার।
প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকসেদুল ইসলাম।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা ও ঐক্য বজায় রেখে কাজ করার ওপর ও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd