• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মনির হোসেন, বেনাপোল:

যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ অনুষ্ঠিত এ সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার ও অন্যান্য উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। সভায় জানানো হয়, জেলার মধ্যে অভয়নগর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি বেড়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। জেলা পরিষদ ও পৌরসভা এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে সচেতন হয়ে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, অভয়নগর ছাড়া জেলার অন্যান্য উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষায় বাসাবাড়ির চারপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে আলোকপাত করে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার কাজ সঠিকভাবে তদারকি করা এবং প্রস্তাবিত ব্রিজগুলো দ্রুত নির্মাণের উদ্যোগ নিতে তাগিদ দেন।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান জানান, পৌরসভার ভেতরের সব সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চলছে। ড্রেন পরিষ্কার রাখার কারণেই সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। এছাড়া, পৌরসভার আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুতই সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা জানান, যশোর-খুলনা মহাসড়কের উন্নয়ন কাজ চলমান আছে। আরও আড়াই কিলোমিটার কাজের বরাদ্দ পাওয়া গেছে এবং দ্রুতই ২৮ কিলোমিটার রাস্তার কাজ শেষ করা হবে। সভায় আরও বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd