• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বরানগরে লরির ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ, আহত বাবা; বি.টি. রোডে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপু‌রে নৌকা ডু‌বি‌তে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

পেশাগত ব্যস্ততার মাঝেও সম্প্রীতি, সৌহার্দ্য ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে সাংবাদিকরা নীল জার্সি ও লাল জার্সি—এই দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দৃষ্টিনন্দন পাসিং, দ্রুতগতির আক্রমণ-পাল্টা আক্রমণ এবং একের পর এক গোলের সুযোগে পুরো স্টেডিয়াম ছিল প্রাণচঞ্চল।
প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে উভয় দলই সমানতালে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত নীল জার্সি ও লাল জার্সি উভয় দলই দুটি করে গোল করলে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশই ছিল ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি।
খেলায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, প্রতিদিনের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততার বাইরে এমন আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয় এবং সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রীতি ম্যাচ ও অন্যান্য ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়রা একে অপরকে শুভেচ্ছা জানান, করমর্দন করেন এবং স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে দলীয় ছবি তোলেন। উপস্থিত ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরাও সাংবাদিকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd