• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাণীশংকৈলে ভোটের মাঠে উত্তেজনা, ফলে রোমাঞ্চ! কামালের বড় জয়, ৪ ভোটে কাজলের বাজিমাত

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের কামাল হোসেন এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে মিক্সার মেশিন প্রতীকের কাজল হোসেন বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, ইউনিয়নের মোট ২ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল সাধারণ সম্পাদক পদকে ঘিরে। এ পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে কামাল হোসেন ১ হাজার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মুক্তার হোসেন মুক্তা পেয়েছেন ৪৫৩ ভোট।

অন্যদিকে অর্থ বিষয়ক সম্পাদক পদে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত মাত্র ৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন কাজল হোসেন। মিক্সার মেশিন প্রতীকে তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুন্নি প্রতীকের রাকিব হোসেন পেয়েছেন ৭৫৬ ভোট।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু। সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং ইউএনও কার্যালয়ের সিএ ফয়সাল।

দিনভর শ্রমিক ও ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে ভোটকেন্দ্র প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে ঘিরেও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতারা শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল শ্রমিকের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd