• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফরসঙ্গী ছিলেন এস কে আজিজুল বারী হেলাল পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’— এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলায় লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজার সংলগ্ন ডিসি পার্কে নিজ হাতে তালবীজ রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নতুন নতুন দুর্যোগ ও উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “একসময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটত। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই প্রাণহানি অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ায় যে পরিবর্তন এসেছে, তাতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রধান শিক্ষক একরামুল হক সরকার, প্রভাষক হারুন উর রশিদ, আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম, রমজান আলী মুরাদসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, লালমনিরহাটের তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত তালবীজ রোপণ করা হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন করে আসছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd