• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার

লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার লোহাগাড়া সদর ইউনিয়নে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় লোহাগড়া সদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান, ইউপি সদস্য শাহ আলম লিটন, আবদুল মালেক, বেলাল উদ্দিন, আবদুস সবুর, নুরুল কবির, আবদুল হামিদ ও এনামুল হক বাবুল উপস্থিত ছিলেন।

মতবিনিময় বৈঠকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ জন্য নিজ নিজ এলাকায় অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd