• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:

“করবো সমবায়,গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৮ নভেম্বর, রবিবার,সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।

উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নাহিদ আহমেদ জাকির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জালাল উদ্দিন, উপজেলা বিআরডিবির কানিজ ফাতেমা, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল হক আজাদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজি মোঃ জসিম উদ্দিন, পদুয়া ফরিয়াদেরকুল হাঙ্গরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. শওকত আনোয়ার, উজ্জীবন বহুমূখী সমবায় সমিতির পরিচালক তুষার কান্তি বড়ুয়া ও ডায়মন্ড প্রবাসী কল্যাণ শ্রমজীবী সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন এবং বক্তারা সমবায়ভিত্তিক কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিলে দেশ ও জাতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি-সম্পাদকবৃন্দরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd