• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত পাটগ্রামে নকল বীজ ও সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান পাঁচবিবিতে পুলিশ বিজিবির পাশাপাশি পূজা মন্ডবের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১ লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন হালুয়াঘাটে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরে জনস্বার্থে আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮০ জন সেবাপ্রার্থীর বক্তব্য, আবেদন ও অভিযোগ শুনেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে গণশুনানিতে ১৫১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দুজনকে হুইলচেয়ার, পাঁচজনকে ওষুধ এবং একজন শিশুকে পরিধেয় বস্ত্র প্রদান করা হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তার জন্য একটি, ঘরের জন্য চারটি, ভিজিডি কার্ডের জন্য তিনটি, প্রতিবন্ধী ব্যক্তির সহায়তা-সংক্রান্ত একটি, ঢেউটিনের জন্য চারটি এবং ভূমিসহ অন্যান্য বিষয়ে পাঁচটি আবেদন ও অভিযোগ পাওয়া যায়।
উত্থাপিত সমস্যাগুলোর যথাযথ সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং বিষয়গুলোর গুরুত্ব ও উপযোগিতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd