• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কলমাকান্দায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা নেত্রকোনায় দুর্গাপুরে পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ডিমলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি অনিরুদ্ধ রায় নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে সিংড়ায় বিশেষ প্রস্তুতি যাদুকাটা নদী ঘিরে কর্মহীনতার চাপ, নীরব বাদাঘাট বাজার

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর সদরসহ জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
গত (১০ অক্টোবর শনিবার) জেলার বিভিন্ন বাজার, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এ সময় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd