• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি বেনু চৌধুরী সম্পাদক ইজাবুল হক

Reporter Name / ৩৫৩ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

আব্দুর রহিম, সাপাহার (নওগাঁ) থেকে:

নওগাঁর সাপাহার বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিকী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় সমিতির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক পদে ইজাবুল হকসহ ১৩ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার আগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স পপুলার মেডিকেল ষ্টোরের স্বত্তাধীকারী মোস্তাক আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন সাপাহার বাজার বণিক সমিতির আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স মারুফ টেডার্সের স্বত্তাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমান, মেসার্স সুফলা টেডার্সের স্বত্তাধীকারী গোপাল চন্দ্র মন্ডল প্রমূখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেসার্স গয়না ঘরের স্বত্তাধীকারী সিনিয়র সহ-সভাপতি আঃ হাকিম, মেসার্স নাফিসা টেডার্সের স্বত্তাধিকারী সহ-সভাপতি ইদ্রিস আলী, মেসার্স আজাদ ষ্টোরের স্বত্তাধিকারী সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মেসার্স তাহমিদ ষ্টোরের স্বত্তাধিকারী সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ইয়াকুব এন্ড সন্সের স্বত্তাধিকারী আক্কাস আলী, মেসার্স বাসার টেডার্সের স্বত্তাধিকারী কোষাধ্যক্ষ খাইরুল বাসার এবং এনামুল হক, মজিবর রহমান, মহিন্দ্র কর্মকার, সাজ্জাদ আলী ও শহিদুল ইসলাম (আপেল)।

এসময় সাপাহার বাজার বণিক সমিতির প্রবীন-নবীন সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd