• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুবিধা ও অসুবিধার দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি মিটারের ব্যবহারবিধি ও নিয়মকানুন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিংগাইর জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহ-সভাপতি উপাধ্যক্ষ মো. বদর উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল, সিংগাইর বাজার বণিক সমিতির সভাপতি মো. আতাল হক মাস্টার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির ও ডিজিএম কারিগরি মোজাহার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যুৎ গ্রাহকরা।

এ সময় বক্তারা বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তি দূর হবে এবং বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়বে।

উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের ব্যবহারবিধি, রিচার্জ পদ্ধতি, বিদ্যুৎ ব্যবহারের হিসাব, মিটারের বিভিন্ন সমস্যা ও গ্রাহকসেবা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন।

গ্রাহকদের প্রশ্নের জবাবে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি মিটার ব্যবহারের সুবিধা, প্রয়োজনীয় সতর্কতা এবং বিভিন্ন সমস্যায় গ্রাহকদের করণীয় সম্পর্কে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd