• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

সিলেটের বিশ্বনাথে নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর শুরু

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বিশ্বনাথে শুক্রবার (৩রা এপ্রিল) নাজির বাজারের পশ্চিমের মাঠে শুরু হয়েছে নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর। সিলেটের ৭টি ফুটবল দলের অংশগ্রহনে ফুটবল লীগের উদ্বোধন উপলক্ষে স্থানীয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
নাজির বাজার ফুটবল লীগ কমিটির সিনিয়র সহসভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।
উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাহিদুল ইসলাম সাহিদ।
নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু ও অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, শেখ রিহান উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আসাদুজামান নূর আসাদ, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুুল কালাম রুনু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন রাহিন, সাধুগ্রাম সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল হাসান মিনার, ক্রীড়ানুরাগী সেলিম আহমদ, সমাজসেবক শহিদুল ইসলাম সেলিম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে থান্ডার্স ও ফিলিস্তিন এফসি।
খেলায় প্রধান রেফারি হিসেবে ছিলেন, হাসানুজামান মিলন ও সহকারি রেফারি হিসেবে ছিলেন, ময়নুল ইসলাম ও কবির মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd