• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

সিলেটের বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটেরে বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবা’সহ ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামস্থ নিজ বাড়ি থেকে নগদ ১৬ হাজার টাকা ও ৩৯৫ পিস ইয়াবা’সহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এব্যাপারে শুক্রবার গভীর রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানার এসআই ফুল মিয়া বাদী হয়ে তাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (তাং ৩.০৪.২০২৬ইং)। গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন (৩২) বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র ও বাহার মিয়া (৪০) একই গ্রামের আব্দুল মজিদের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত আব্দুল মুমিনের বসত ঘরে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার’সহ মাদক ব্যবসায়ী ‘আব্দুল মুমিন ও বাহার মিয়া’ গ্রেপ্তারের সত্যতা স্বীকার বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় এবং শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বিশ্বনাথকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd