• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ ৫৭ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল — চারণ কবি হাছেন আলীর স্মরণে উইনিপেগে ই-স্কুটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া — ২০২৭ সালে আসছে নতুন নিয়ম লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ৫ নং ভান্ডারকোট পূর্বপাড়ায় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, সর্বত্র আনন্দময় পরিবেশ দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, এক লাখ টাকা জরিমানা

সীমান্ত নিরাপত্তা জোরদারে তৎপর বিজিবি, থানচিতে চাঁদাবাজি কমেছে ৩৭ শতাংশ

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে বলীপাড়া জোন (৩৮ বিজিবি)।

বিজিবির তথ্য অনুযায়ী, থানচিতে সশস্ত্র গোষ্ঠীর চাঁদা আদায় ৩৭.৩৭ শতাংশ কমেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে চাঁদা আদায়ের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা ২০২৫-২০২৬ অর্থবছরে কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।

বলীপাড়া জোন জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চাঁদাবাজি দমনে পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্গম থানচিতে পর্যটকদের নিরাপত্তায়ও কাজ করছে বিজিবি। আটকে পড়া পর্যটকদের উদ্ধার, গুরুতর অসুস্থ পর্যটকদের সহায়তা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারে বিজিবি সদস্যরা ভূমিকা রাখছেন।

শুধু নিরাপত্তা নয়, মানবিক সহায়তাও দিচ্ছে বিজিবি। ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ৬টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ৩৫০ জনকে কম্বল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ৭৩০ সদস্যকে খাদ্য ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অসহায় পরিবারের ঘর নির্মাণ ও চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd