• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি, ড্রোন-সিসিটিভিতে মনিটরিং

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গত বুধবার ২৫ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সীমান্ত এলাকায় ড্রোন ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ পুরো সিলেট সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়া ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই দীর্ঘ সীমান্তে ১৯টি বিওপির জওয়ানরা যেকোনো ধরনের অপতৎপরতা, চোরাচালান রোধ ও পুশইন ঠেকাতে দিনরাত নজরদারির পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছেন।

তিনি আরও জানান, কেউ যাতে অবৈধ পন্থায় এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার জনগণকে সচেতন করতে বিজিবির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেমিনার করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd