• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাক শিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। নতুন সাজে ও বর্ধিত পরিসরে হক মার্কেটে যাত্রা শুরু করল দর্জি প্রতিষ্ঠান ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’ আর এই প্রতিষ্ঠানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম।

​বুধবার বিকেল ৫টায় পৌর শহরের মধ্যবাজারস্থ হক সুপার মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির জাকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামসুল হক এবং মাওলানা নুর হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর।

​অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবু সাইদ ও জেলা তরুন দলের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূুরুল বলেছেন, দীর্ঘকাল থেকে এই জেলায় ব্যবসা বাণিজ্য,সামাজিক অনুষ্ঠানসহ সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে এ ধরনের মানসম্মত ও আধুনিক সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পোশাক ও রুচিতে যে পরিবর্তন এসেছে, মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস তা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​প্রতিষ্ঠানের প্রোপাইটার মো: রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন সুটিং-শার্ট্যাংশের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। উদ্বোধনী দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd