• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা লোহাগাড়ায় চুরি আড়াল করতে অপহরণের নাটক, ভিকটিমসহ ৮ লাখ টাকার মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড নেত্রকোণার মদনে চার উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন (৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূত্রে জানা যায়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd