• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

হাফিজুল ইসলাম এর দুটি কবিতা

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

 

বাবা মানে শক্তি

কত ঈদে বাবা ছিলেন
এবার ঈদে নেই,
মনের যত চাপা কষ্ট
জমা থাকে মনেই।

ঈদ আসলে ঈদের কাপড়
বাবা দিতেন কিনে,
আজ বাবাকে দিতে পারবো
বাবা নেই এই দিনে।

বাবা মানে বটবৃক্ষ
বাবা মানে শক্তি,
বাবা কে কষ্ট দিও না
করো না অভক্তি।

কবিতা : মৃত্যু

উঠান মাঝে পাড়ার লোকে
যেদিন করবে ভীড়,
মায়ার ভুবন ছাড়তে হবে
কবর হবে নীড়।

আমায় দেখে ফেলবে সবাই
দুই নয়নের পানি,
কেউবা আনবে সুরমা গোলাপ
কেউবা আতর দানী।

কেউবা আবার খুরবে কবর
কেউবা কাটবে বাঁশ,
নাম ধরে ডাকবে না কেউ
ডাকবে মরা লাশ।

তবুও মন কীসের মোহে
এত অহংকার,
ভেবে দেখো কেমনে হবে
পুলসিরাত’ টা পার?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd