• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে তৃণমূলের ২ দিনের অ্যাডভোকেসি প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন অনুষ্ঠিত পার্শ্ববতী দেশ বাংলাদেশের যু্বশক্তিকে মাদক দিয়ে ধ্বংস করার জন্য কাজ করছে ‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিদায়ী ৯ কাউন্সিলরের জন্য প্রায় ৫ লাখ ২৫ হাজার ডলারের সেভারেন্স বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র চাল বিতরণ সম্পন্ন ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, সিএনজিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে

৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৯টি ভারতীয় সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় ৯টি সোলার প্যানেল জব্দ করা হয়। এর আগে গত ৮ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দ করা ফেয়ারডিল সিরাপ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd