• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন অনুষ্ঠিত পার্শ্ববতী দেশ বাংলাদেশের যু্বশক্তিকে মাদক দিয়ে ধ্বংস করার জন্য কাজ করছে ‘আলোকিত লালমনিরহাট’ হবে দেশের সামাজিক রোল মডেল: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিদায়ী ৯ কাউন্সিলরের জন্য প্রায় ৫ লাখ ২৫ হাজার ডলারের সেভারেন্স বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র চাল বিতরণ সম্পন্ন ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, সিএনজিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে বটিয়াঘাটায় সামিট পোল্ট্রি ফিডের মালামাল চুরি: চোর চক্রের মূলহোতা শাহিনসহ আটক ৩ ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র দামোদর মাস উদযাপন উপলক্ষে ধর্মসভা, গীতা পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মজুমদারী শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীতা পাঠ পরিবেশন করেন সুনামগঞ্জের পরিমল চন্দ্র দাশ। এছাড়া পদাবলী কীর্তন পরিবেশন করেন সিলেটের জামতলার শিব সম্প্রদায়ের শিশু কীর্তনীয়া দীপাশ্রী দেবনাথ, ছাতকের মনোরঞ্জন সরকার এবং সিলেটের জৈন্তাপুরের শ্রীমতী বাণী বিশ্বাস।

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী গীতা পাঠ, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র এবং পলাশ ইউনিয়ন শাখার সভাপতি স্বপন পাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd