• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

অঞ্জলি দে নন্দী, মম’র দুটি কবিতা

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

ফাল্গুনের রঙ লাল ঐ দ্যাখ

ফাল্গুনের রঙ তো প্রেমের লাল।
আবেগে উতলা প্রেমিক বসন্ত কাল।
নবালোয় উদ্ভাসিত নীলিমার ভাল।
অশোক, শিমূল, পলাশ …
আনন্দে করে উল্লাস।
দোল বলে, ওরে, আরোও রঙ ঢাল!
ছন্দিত স্পন্দিত হৃদয় বলে, ভালোবাস!
জলের বুকে কল্লোলিত উচ্ছ্বাস।
রাজহাঁসীকে বলে রাজহাঁস,
আয়! প্রিয়ে! সিক্ত হ – থাক আশপাশ,
আর আবেশে ভাস!
আহা, মনে, বনে লাল আগুন জ্বালে –
আকুল অনুভবের ফাগুন মাস!
লাল রঙ লাগে ব্যাকুল গালে।
লালেতেই অনুরাগের বসবাস।
উষ্ণ চঞ্চল রক্তকে দিয়ে আপন বিশ্বাস,
নিজের সঙ্গে জুড়ে নিয়ে লাল করে শ্বাস।
প্রেমে লাল হয়ে – প্রাণ পায় বাঁচার আশ্বাস।

আমি রাজনীতি করি

চরিত্রটা বেচে দিলাম।
পকেটটা ভরিয়ে নিলাম।
আমি রাজনীতি করি।
পতাকা তুলে ধরি।
ভালো ভালো বক্তৃতা দিই।
খুন করে নিজের শক্তি বাড়িয়ে নিই।
ঘর সংসার করে আমি বেশ সুখী।
তবে লুকিয়ে চুরিয়ে অবৈধ সম্পর্ক গড়ি।
আমি চির অধঃপতন-মুখী।
অন্যকে করি অত্যাচারে দুঃখী।
আর যদি কেউ আমার বিরুদ্ধে চলে
তবে তার পুরো পরিবারের চিতা জ্বলে
আমার ইশারায়, হ্যাঁ, এটাই আমি।
বুঝল কি না – আমি কতটা দামী?
সুতরাং – সাবধান!
আমাকে তেল দাও, কর আমার গুণগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd