স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন রশিদ মিয়ার মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বিচারে বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তা ও মসজিদের জায়গা ভেঙে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে রশিদ মিয়ার জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে ভূমি ধসের সৃষ্টি হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—
১) ফজলু (পিতা: সিরাজ)
২) মজনু (পিতা: সিরাজ)
৩) নুর ইসলাম (পিতা: খালেক)
৪) খাইরুল (পিতা: খালেক)
৫) সিদ্দিক (পিতা: আমির আলী)
৬) চান মিয়া (পিতা: আহমদ)
৭) হালিম (পিতা: আলাউদ্দিন)
৮) আজাহার (পিতা: আলাউদ্দিন)
৯) বাক্কা (পিতা: আমির আলী)
১০) খালেক (পিতা: অজ্ঞাত)
১১) রমে যুদ্ধি (পিতা: ঠান্ডু)
সহ আরও কয়েকজন।
রশিদ মিয়া জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে খুব শিগগিরই রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে এবং মসজিদের জায়গা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হবে।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।