• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল

অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় অসহায় স্বামী পরিত্যক্তা বৃদ্ধা নারী মনোয়ারা বেগমের পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। তিনি বৃদ্ধার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার হাতে শুকনা খাবার তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদে ইউএনওর কার্যালয়ে এসে সহযোগিতা চান ধুলাউড়ি ইউনিয়নের অসহায় বৃদ্ধা মনোয়ারা বেগম। এ সময় নবাগত ইউএনও সেলিম আহমেদ তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার পারিবারিক ও জীবনযাপনের পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে মানবিক বিবেচনায় বৃদ্ধা মনোয়ারা বেগমের হাতে বেশ কিছু শুকনা খাবার সহায়তা হিসেবে তুলে দেন ইউএনও সেলিম আহমেদ।
খাবার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা মনোয়ারা বেগম। এ সময় তিনি ইউএনও সেলিম আহমেদের জন্য দোয়া করেন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। নবাগত ইউএনও সেলিম আহমেদের এমন উদ্যোগকে তারা স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd