• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

খুলনা অফিস:

 

আজ ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে সারাদেশে একযোগে আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের ৩০টি কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই পরীক্ষায় নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আইডিয়াল এডুকেশন সোসাইটির প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

“আলোর পথে, জ্ঞানের সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ এবং মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একঝাঁক মেধাবী ও কর্মঠ তরুণ শিক্ষকের সমন্বয়ে গঠিত পরিষদ এই কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd