• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

খুলনায় আমির এজাজ খানের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রথম দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। এ সময় তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আগামী ৩৯ দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পালাক্রমে রাজপথে সক্রিয় থাকার অনুরোধ জানান। বক্তব্যে তিনি আরও বলেন, “এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের প্রতিনিধিদের যাচাই করা হবে। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”
পথসভায় উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কামরুল ইসলাম শিপার ও ওয়াহিদুজ্জামান ওয়াহেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মোমেন লিটন, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আছাবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, সদস্য সচিব বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার সোনিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা,মহিলা দলে সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি,ছাত্রনেতা আব্দুল জব্বার ও বায়েজিদ বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd