• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

আধুনগর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

লোহাগড়া চট্টগ্রাম প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আকস্মিক পরিদর্শনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে এসেছেন কিনা তদারকি করা হয়। এ সময় সকলকে নিজ নিজ কক্ষে উপস্থিত পাওয়া যায়।

এসময় ভূমি সেবা কার্যক্রম, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়াও সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও মতামত শোনা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে ইউএনও এলাকার সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট বলে জানান এবং জনগণকে কোন ধরণের হয়রানী না করে সঠিক সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কোন ধরণের অনিয়ম করে জনগণকে হয়রানী করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারি করেন তিনি।

এসময় আধুনগর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইফতেখার উদ্দিন, ইউনিয়ন ভূমি অফিসের সহকারি নয়ন দাশ, আবদুল গফুরসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd