• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ

আর লাশ দেখতে চাই না

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল

পিতার কাঁধে পুত্রের লাশ
এর চেয়ে পৃথিবীতে ভারি কোন বস্তু আছে কি?
এর মত নির্মম বেদনাদায়ক,কষ্টদায়ক, হৃদয় বিদারক ঘটনা ঘটছে কখনো?
মনে হয় না তো।
সব পিতার কাম্য পুত্রের কাঁধে পিতার লাশ
যাহা চিরন্তন সত্য।
নির্মম এ ঘটনা ঘটে গেল কিছুক্ষণের মধ্যে
কিন্তু হায়!বিধিবাম ললাটের
লিখন যায় কি?
কখনো,
দিনকাল ভালোই যাচ্ছিল
হায়!হঠাৎ বৈশ্বিক মহামারী
এক সপ্তাহ হাসপাতালের
বিছানায়।
নিয়ে গেল চির দিনের স্বপ্ন
আঁকা মানুষটাকে।
নিষ্ঠুর কালো থাবা নিভিয়ে দিলো।
বঞ্চিত হলো ছেলে,মেয়ে
আর কখনো ছেলে,মেয়ে শুনতে পাবেনা মধুমাখা, স্নেহ জড়ানো,মায়াবী ডাক
আমার বাবা , আমার মা
কোথায়?
দু’টো অবোধ সন্তান হলো পিতৃহারা।
আর কোনদিন বাবা বলে ডাকলে
উত্তর আসবেনা কখনো।
অবাঞ্ছিত আবদার করার
মতো কেউ রইল না।
ছেলে, মেয়ে দু’টো এতিম হয়ে গেল
আর বৃদ্ধ মা,বাবা কি?
ভাবে ধৈর্য্য ধারণ করবে পুত্র শোকের
দু’দিনের এই খেলাঘর খেলেছি কত খেলা
সব শেষ,নিমিষে হয়ে গেল ভবলীলা সাঙ্গ।
মায়ার এ পৃথিবীতে শুধু আমার আমার
একবার কি?
ভেবে দেখেছি
আমি কি?
আমার নশ্বর দেহখানা নিমিষে যাবে চলে
হে, পরমপিতা!আকুতি মোর
কখনো করোনা অবুঝকে এতিম
যা সইতে নারি।
এমন লাশ আর দেখতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd