• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]

আশরাফুলকে দেশে ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Reporter Name / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

সিলেট প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মজিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ০৮ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর পরিকল্পিত হামলা, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের সঙ্গে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা সরাসরি জড়িত ছিল। এর মধ্যে আশরাফুল ইসলামকে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়া স্মারকলিপিতে বলা হয়েছে, অভিযুক্ত আশরাফুল ইসলামের বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের রাজপথে ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সিলেট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা ও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়ে তার দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। আমরা অবিলম্বে আশরাফুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd