• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

ইএসডিও ও সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:
ডিজিটাল দক্ষতাকে বাস্তব কর্মসংস্থান ও আয়ের সুযোগে রূপান্তরিত করার লক্ষ্যে রংপুরে ১৭ জন প্রশিক্ষিত তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

আজ ১৪ অক্টোবর ২০২৬, বুধবার রংপুরের সিও বাজারে অবস্থিত ইএসডিও সিলভার জুবিলি ভবনে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় Skills to Succeed (GG-12) প্রকল্পের আওতায় “From Digital Skills to Economic Opportunities: Laptop Handover Ceremony” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মিসেস জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল ফারুক, Save the Children in Bangladesh-এর ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক এবং রংপুর রিজিওনাল অফিসের কোঅর্ডিনেটর ডা: শারমিন সুলতানা উর্মি। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শাহনাজ পারভিন।

ইএসডিও থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্রেনিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন এন্ড সোশ্যাল মিডিয়া মো: আমির হোসেন, জেলা ম্যানেজার মো: মাসুদ রানা, এম এ কাহার বকুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন Youth Career and Development Organization (YCDO)-এর সভাপতি এ এস এম সবদার হোসাইন এবং নির্বাহী পরিচালক মো: হানিফ আলীসহ প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের ডিজিটাল মার্কেটিং ও অনলাইনভিত্তিক কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ তৈরিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস জিলুফা সুলতানা বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা তরুণীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠান শেষে ল্যাপটপ পাওয়া শিক্ষার্থীরা বলেন, প্রশিক্ষণ থাকলেও ব্যক্তিগত ল্যাপটপের অভাবে অনুশীলন করা কঠিন ছিল। এখন এই সহায়তা তাদের ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানের পথকে আরও সহজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd