• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

উদ্ভাবনী প্রযুক্তিতে আমরা আগামীর পথে

Reporter Name / ১১৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

নুসরাত জাহান সুরভী

সম্প্রতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ ও বিজ্ঞান মেলা” উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দুই দিনব্যাপী আয়োজিত এই মেলাটি ছিল অত্যন্ত চমকপ্রদ, জ্ঞানসমৃদ্ধ ও উৎসবমুখর। বিভিন্ন কলেজ ও বহু হাইস্কুল এতে অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রজেক্ট ছিল ভিন্নধর্মী ও সৃজনশীল, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আমাদের সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের প্রজেক্টের বিষয় ছিল— “তেলছাড়া আবর্জনা পুড়িয়ে তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন”। এটি একটি পরিবেশবান্ধব ও সময়োপযোগী উদ্ভাবনী ধারণা। এই পদ্ধতিতে বিভিন্ন বর্জ্য পদার্থ সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয় এবং সেই তাপ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এতে পরিবেশ দূষণ কমে, বর্জ্য ব্যবস্থাপনা সহজ হয় এবং জ্বালানির বিকল্প উৎস সৃষ্টি হয়।

প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় সাইন্স অলিম্পিয়াড পরীক্ষা, যা ছিল একশো নম্বরের। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। পরীক্ষার পর প্রকাশিত হয় ফলাফল এবং আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাফিজুল হক। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চমৎকার, শ্রুতিমধুর ও শিক্ষণীয় বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে সবাই গভীর মনোযোগ সহকারে অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের সাইন্স বিভাগের শিক্ষকগণ সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন। বিশেষ করে রসায়ন বিজ্ঞানের শিক্ষক জনাব বিপুল কৃষ্ণ মিত্র স্যার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

গর্বের বিষয় হলো, আমাদের সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে কয়েকটি পুরস্কার অর্জন করেছে, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি ও অনুপ্রেরণা।

সব মিলিয়ে, উপজেলা পরিষদে আয়োজিত এই বিজ্ঞান মেলাটি ছিল জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলা। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা চাই, এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ এগিয়ে যাক বহুদূর, পৌঁছে যাক সর্বোচ্চ শিখরে।

 

নুসরাত জাহান সুরভী
এইচএসসি (বিজ্ঞান, প্রথম বর্ষ)
সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ। ভেদরগঞ্জ, শরীয়তপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd