• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা নেই। তাইতো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও চিনে না তার মা কে, বাপ কে। এজন্য সব কিছুর পূর্বে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে, সেদিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে। যাতে ভবিষ্যতে সে দেশ ও সমাজকে শুদ্ধ করার চেষ্টা করবে। সমাজ বা দেশে সকল অন্যায়, দূর্নীতি বিরুদ্ধে তার কন্ঠস্বর জাগ্রত হবে। আমাদেরকে এমন শিক্ষার্থীই তৈরি করতে হবে। পাশাপাশি বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে। তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘লার্ণিং উইথ হ্যাপিনেজ’ কর্মসূচী গ্রহণ করছেন। এটার লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন বাস্তবায়িত হয়। এ কর্মসূচী সত্যিকার অর্থে বাস্তিবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে অনন্য বিপ্লব সাধিত হবে। বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান। অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক। এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd