• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সচেতনতা র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও হাসপাতালের আশপাশের ময়লা ও জঙ্গল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুর রহমান শফিক বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিংগাইরে জনসচেতনতা বৃদ্ধির র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও হাসপাতাল চত্বরে ময়লা ও জঙ্গল পরিষ্কার করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য পরামর্শ প্রদান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংগাইর পৌরসভার মেয়র পদ-প্রার্থী মো. আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রূপক, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও মো. মিজানুর রহমান, সদস্য শহিদুল্লাহ, ফারুক হোসেন, রুবেল হোসেন, বিপ্লব, আওয়াল হোসেন ও বিএনপি নেতা শেরশাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd