• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযানে মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের নুনতোর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল বাসির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আব্দুল বাসির নন্দুয়ার ইউনিয়নের নুনতোর এলাকার মৃত মুশা মন্ডলের ছেলে বলে জানা গেছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই আব্দুর রউফ, এসআই সাধন চন্দ্র রায়সহ থানার অন্যান্য সদস্যরা অংশ নেন।

রাণীশংকৈল থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি, এসআই রতন, এসআই নিতাই, এসআই মাহমুদ, এসআই খোকা, এএসআই মাহমুদ মোরশেদ, এএসআই মিজানুর রহমান সজিব, এএসআই ফিরোজ ও এএসআই জ্যোতিষসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন অভিযানে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের ভাষ্য, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী তৎপরতায় এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের মধ্যে চাপ তৈরি হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক আব্দুল বাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd