• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কানাইঘাট ও জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।

গত শনিবার রাত ৯টায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল মিয়ার শ্বশুরবাড়ির সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সেই সময় শ্বশুরপক্ষের একজন তাকে এককাঠিয়া দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু বলেন, নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত সোহেলের শ্বশুরবাড়ির সাথে একটি জমির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্তে জড়িত খুনিদের গ্রেফতার করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd