• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ

কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গত ৪ নভেম্বর রাত ৭টার দিকে শাহরিয়ার জামান তার পিতার প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন বখাটে যুবককে মাদক সেবনরত অবস্থায় বাধা দেন। এ সময় বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৩টায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ ঘটনায় গত ৫ নভেম্বর কটিয়াদী মডেল থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ১২ নম্বর আসামি লিমন মিয়াকে আটক করে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিমন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd