• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডান্স ফেস্টিভ্যালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ও সিইউসিকে সংবর্ধনা বিশ্বনাথের লামাকাজীতে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ বিশ্বনাথে হাজরাই আঞ্চলিক শাখা তালামিযের কাউন্সিল সম্পন্ন রাজশাহী মহানগর ছাত্রশিবির সভাপতিকে চ্যালেঞ্জ ছাত্রদল নেতা বুলেটের কারা হেফাজতে চিকিৎসারত অবস্থায়, কটিয়াদী স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় চলন্ত সিএনজিতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে ছাতারদিঘীর উন্নয়নে পরিকল্পনার কথা জানালেন মামুন নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার চাপাতি ও ছোরা

কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় চলন্ত সিএনজিতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত ডিউটিতে থাকা অবস্থায়, পুলিশের সিএনজি চালিত অটো রিক্সাকে, একটি ট্রাক ধাক্কা দিলে মোঃ আসাদুজ্জামান( ৫২) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তার মাথায় প্রচন্ড আঘাত লাগায় তাকে প্রথমে কটিয়াদী উপস্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জেলা, তার অবস্থার অবনতি হতে থাকলে, তাকে দ্রুত ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৭শে সেপ্টেম্বর রবিবার সকালে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাস স্ট্যান্ড সংলগ্ন মানিক খালি রোডের মোরে এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান কটিয়াদী মডেল থানার কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, একজন উপ-পরিদর্শকদের নেতৃত্বে ৩ সদস্যের একটি পুলিশ দল সিএনজি চালিত অটো রিক্সায় নিয়মিত মোবাইল টহল ডিউটিতে ছিলেন। টহল দলটি মানিক খালি রোডের মোড়ে, মুর নেয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এতে অটো রিক্সার ভিতরে থাকা কনস্টেবল আসাদুজ্জামান তার মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর পর, সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে, তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী মডেল থানার ওসি, মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্য কে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd