• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে “মানুষের জন্য ফাউন্ডেশন”-এর আর্থিক সহায়তায় পরিচালিত ডাব্লিউইসিএডি (WECD) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকালে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সমন্বয়কারী ও ফাউন্ডার সদস্য সুনান্দা ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ (ডিজিজ কন্ট্রোল), আনসার ভিডিপি কর্মকর্তা হুমাইরা খাতুন, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং কপিলমুনি প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু।অনুষ্ঠানে কপিলমুনি, রাড়ুলি, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের প্রায় ১৫০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd