মোঃ জাবেদুল ইসলাম
ঈদের হাওয়া বইছে খুশির,
বইছে চারি দিকে।
ঈদ ঘনিয়ে আসছে এবার,
সময় টিকে টিকে।
ঈদের হাওয়া বইছে তবে,
ধনীর দিকে দিকে।
গরীব দুঃখী পথ শিশু,
কাঁদছে ফিকে ফিকে।
ধনী লোকেরা ঈদের হাওয়ায়
কিনছে কতো কিছু।
নতুন জামা নতুন টুপি,
আরও নতুন কিছু মিছু।
গরীব মানুষ ঈদের হাওয়ায়,
পায় না কোনো কিছু।
খালি গায়ে ধুলি মাখা চলে,
ছোট্ট খোকা অই পিটু।
আমরা ধনী আছি যারা,
বাড়ির প্রতিবেশী।
ঈদের হাওয়া কষ্ট গুলো,
হৃদয় মাঝে পুষি।
ঈদের হাওয়ায় ওদের কথা,
আমরা কভু না যাই ভুলি।
গরীব দুঃখির কষ্ট গুলো সব,
আমরা ধরি তাহা তুলি।