• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল ​বটিয়াঘাটায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কবিতাঃ দুষ্টের ছলনা

Reporter Name / ২৮৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

কলমেঃ রওশন রোজী

দুষ্ট চক্রের কালো ছায়া, ছড়ায় বিষের জাল,
ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথায়, কাড়ে সব্বার মাল।
আঁকে নানা ছকের ছবি, গোপনেতে বসে,
মানুষের দুর্বলতাকে পুঁজি করে হাসে।

নকল হাসির আড়ালে, লুকিয়ে থাকে লোভ,
বিষাক্ত ছোবলে কেড়ে নেয়, মানুষের সব সখ।
ভালোবাসার মুখোশ পরে, করে অভিনয়,
ফাঁদে ফেলে নিঃস্ব করে, দেয় চরম পরাজয়।

মিথ্যে প্রতিশ্রুতি আর, ছলনার যত গান,
তাতেই মেতে ওঠে কিছু, সরল মানুষের প্রাণ।
বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব দিয়ে দেয় যবে,
তাদের স্বপ্ন আর হাসি, কেড়ে নেয় হাসতে হাসতে তবে।

তবুও সব আলো নয়, ওদের ছায়া ঘিরে,
সত্যের আলো জ্বলে ওঠে, নতুন করে ধীরে।
সতর্কতা আর বুদ্ধি যদি থাকে মনে,
তবে আর হার হবে না, ওই দুষ্ট চক্রের সনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd