• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

কবিতাঃ পাখির বাসা

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কলমেঃ সাহেলা সার্মিন

রমজানের শেষ দিন
সৃষ্টিকর্তা রহমত দিলেন ঢেলে,
আকাশ কালো করে নেমে এলো ঢল,
সাথে বজ্রপাত, এলোমেলো হাওয়া,
ঝোড়ো বাতাসে ভেঙে গেলো ছোট্ট পাখির বাসা।
আমার রান্না ঘরের জানালার সাথেই
আম গাছের পাতার আড়ালে দুটো টুনটুনি
বড়ো সাধ করে বেঁধেছিলো বাসা;
কে জানতো বসন্তের ঝলমলে দুপুর হওয়ার কথা—
সেখানে গ্রীষ্মের তাণ্ডব লীলার জয়োৎসব!!
ঝরছে অঝোর ধারায় বৃষ্টি —
তার চেয়েও দিগুণ ধারায় পাখির ক্রন্দন সুর
আমার বুকের ভিতরটাও আচমকা ভেঙে গেলো!
আহারে! এই জল ঝড়ে কোথায় যাবে ওরা?
ধীরে ধীরে ঝড় গেলো থেমে
বৃষ্টিও আর নেই,
একটিতে জানালার কাছে এসে
নালিশ করে গেলো সেই!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd