• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কবিতাঃ বাস্তব ও কল্পনার মধ্যে সংঘাত

Reporter Name / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

লেখকঃ সাদ বিশ্বাস

আমি কিঞ্চিৎ তবু কল্পনার কেন্দ্রবিন্দু যেন ছেয়ে যায় সপ্তম আসমান ছাড়ি,
সময়ের চাকা চলমান হলেও যেন কল্পনায় তাকে আটকে রাখতে পারি।

আমি জর্জরিত নিলয়হারা ভালোবাসাছূত,চলমান এই ভূমি গর্ভে,
কল্পনায় আমি রাজা,যেন আমি বিরল আমি সেরা এই ভূমি সর্বে।

কল্পনার মোহো কাটলেই আমি যেন বিচ্ছিরি,
নোংরা জামা কাপড়ে খালি পায়ে হাটিছিরি।

কল্পনার বাদশাকে বাদশা হতে আর কতক্ষণ,
শুধু একবার কল্পনায় আসতে দেরি যতক্ষণ।

কল্পনা বাস্তবায়নে কেবা দিবে হাতেহাত সবার জীবনে চলছে হাহাকার,
জল পাবোনা জেনেও বারবার ছুটে যায়, পরে সব দোষ মরীচিকার।

অন্যের আশায় বসে থাকা রয়েছে মোদের মাঝে বড় এক কুস্বভাব,
আশা ভাঙলে শুধু হতাশা, কই কিছুই তো হইলনা আর লাভ।

কল্পনাকে বাস্তবে রূপ দিতেহলে ছাড়তে হবে তোমায় অন্যের আশা,
ক্ষমতার উচ্চ শিখরে উঠিলে এড়িয়ে চলতে হবে সব ধরনের লালসা।

কল্পনা আর বাস্তবের মধ্যে যদিও হয় আসমান জমিন সমতুল্য ফারাক,
থাকে যদি তোমার মধ্যে সততা শিরদাঁড়া সোজা রেখে করো দুই কে এক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd