• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বগুড়ায় কাভার্ডভ্যান উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত

কবিতাঃ বিদ্রোহী নজরুল

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কলমেঃ দেবিকা রানী হালদার

‘রাত’ তুমি আজ নিশি জেগে আছো
বলো না কেন কোন শোকে,
২৯ শে আগষ্ট নজরুলের প্রয়াণ দিবস
এই দূঃখ কি সারা নিশি তোমার বুকে?

জেগে আছে পশুপাখি গাছপালা তৃণলতা
সবার মনে বিদ্রোহী কবির বিয়োগ ব্যথা!
তোমায় হারিয়ে কলম সৈনিক বিভক্ত
আজ
দালাল চামচা কবি সেজে কয় মানবতা বিরোধী কথা!

জাতীয় কবি বিদ্রোহী কবি
ছেড়ে ছিলেন এইদিনে ধরা,
সারা বাংলায় ছিলো সেদিন
শত সূর্য তাপের খরা!

সারাজীবন চেয়েছেন তিনি মানুষের অধিকার
পেটের ভাত বাঁচার সন্মান,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
কেউ কাউকে না করুক অপমান!

মনেপ্রাণে ভাবতেন তিনি
অসির চেয়ে মসি বড় হাতিয়ার,
তাকিয়ে কভু ভাগ করেন নাই, নির্যাতনকারী সন্তান কোন মার?
হিন্দু মুসলিম ধনী-গরিব ছিলো একই কাতার!

সদা সাম্য সদা সমাধিকার
পায়ে মাড়িয়েছেন মিথ্যা বংশ গর্ব,
ডেকে বলেছেন, ওরে ও অধম
চামড়ার নিচে একই লাল রক্ত, একই রক্তের কর্ম !

চেয়েছিলেন, মুক্ত ভারত মুক্ত বাঙালি জাতি
ছিলো স্হির লক্ষ্য, নির্ভীক স্বাধীনতা চাওয়া
অর্থবিত্তের লোভ, বড় বাঙ্গলো,ইচ্ছে ছিলো না পাওয়া!

তাইতো ফিরে এলে প্রতি ২৯শে আগষ্ট
কাঁদে বাঙালি, কাঁদে পশুপাখি, কাঁদে বাঙলার তৃণলতা!
কলম সৈনিক পয়সায় বিকায় আজ
জানা নাই তোমার, স্বাধীন ভারত স্বাধীন বাঙলা, কলম স্বাধীন কোথা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd