মোঃ জাবেদুল ইসলাম
বৈশাখ আসলে নতুন বছর,
নতুন হিসাব পাতা।
বণিক ভাইরা শুরু করেন,
বৈশাখী হালখাতা।
খদ্দরের বাড়ি বাড়ি বিলিয়ে,
দাওয়াত কার্ড।
নানা রঙ আর আলপনা দিয়ে,
ছাপায় বৈশাখী কার্ড।
পুরোনো দিনের হিসাব নিকাশ,
চুকিয়ে দিয়ে আবার।
নতুন বছর নতুন হিসাব,
শুরু করেন সবার।
বৈশাখ আসলে ক্রেতা বিকেতা,
মধুর সম্পর্ক গড়ে।
পরনো হিসাব চুকিয়ে দিয়ে
নতুন হিসাব ধরে।
বাঙালির ঐতিহ্য সংস্কৃতি,
বৈশাখ মাস সেরা।
বৈশাখী হালখাতা বৈশাখ মাসে,
ব্যস্ত থাকেন বণিকেরা।