মোঃ জাবেদুল ইসলাম
হারিয়ে গেছে গায়ে গঞ্জে,
মাটি কাটার সেই সিন।
গায়ের পথে আলপথ বাঁধা,
আসবে না আর দিন।
খুব ভোরে মাঘের শীতে,
হাঁকে উঠে শ্রমিক ভাই।
ওঠো আজ তারা তারি,
চলো মাটি কাটতে যাই।
মাটির ডালি কোদাল ঘাড়ে,
চলে শ্রমিক দল বেঁধে।
সারিবদ্ধ কাটে তাঁরা মাটি,
প্রকৃতি শোভা যে ফোটে।
ছেলে বুড়ো আধা বয়সীর,
সব বয়সের শ্রমিক।
মিলে মিশে একসাথে তারা,
মাটি কাটতো দৈনিক।
শত কষ্ট দুঃখ বেদনা,
হাসি ছিলো মুখে।
হাসির ছাপ থাকতো লেগে,
কেউ ছিল না দুখে।
কোদাল মেরে মাটির দলা,
তুলে দিতো ডালিতে।
মাথা দিয়ে ডালি বদল,
করতো তারা সারিতে।
বিকেল পাঁচটা হলে তারা,
ছাড়াতো মাটির কাজ।
মজুরি নিয়ে চলতো বাড়ি
ছিলো না কারো লাজ।
মনের সুখে করতো বাজার
সাধ্যে যাহা জোটে।
তাতেই তারা থাকত খুশি,
কষ্ট নিত না মোটে।
স্বাস্থ্য দেহ ছিলো সুঠাম,
মনে ছিলো খুব বল।
অলসতার বালাই ছিলো না,
কাজ করে অবিচল।
গায়ে গায়ে কৃষক শ্রমিক,
ছিল কাজে কাজে।
অকাম কুকাম ধার ধারে না,
নষ্ট করে না সময় বাজে।
মামলা মোকদ্দমা ছিল না,
কভু কোন কালে।
কাজে কর্মে সময় যেত,
বেলা যেত আলে।
সুখে দুখে ছিলো ভালো,
মাটি কাটার সেই দিনে।
আজিকে তারা নাই ভালো,
প্রযুক্তির ব্যবহার সিনে।
স্কাভ্যাটার, ভেকু ট্রাক্টর,
ডাম ট্রাক পেলোটার,
শ্রমিক মজুর কর্মহীন আজ,
হয়েছে দারুণ বেকার।