• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতাঃ সরল মন

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

কলমেঃ রেবেকা

কেউ ভাবে না,কেউ রাখে না একটু খানি খোঁজ,
সরলমনা নারীটা অসহায়ে কাঁদে রোজ।
সরল মনের নরম মানুষ অল্পতেই পায় ব্যাথা,
বলতে গেলে শেষ হবে না তাদের গল্প কথা।
সরল মনের নরম দিলে জোর খাটানো যায়,
মন রক্ষা করতে গিয়ে হয় সে নিরুপায়।
সুযোগ খুজে সরল বুঝে যতই ব্যাথা দাও,
পৈশাচিক আনন্দ ছাড়া আর কি বা তুমি পাও।
সরল মনকে নিয়ে মানুষ করে পুতুল খেলা,
সারা জীবন পায় শুধু তারা মানুষের অবহেলা।
আঘাত পেলে জবাব দিতে শতবার ভাবতে হয়,
মন খারাপেও কান্না পেলে লুকিয়ে কাঁদতে হয়।
দোষ না করে অনেক সময় দোষ নিতে হয় কাঁধে,
হক কথা বলতে গিয়েও বিবেকের কাছে বাঁধে।
সবকিছুতেই উদার সে স্বার্থপরতা বাদে,
মুখে হাসি রেখে মন প্রতিদিনই কাঁদে।
অন্যায় দেখেও যেখানে প্রতিবাদ করা যায় না,
যুক্তিবাদী ভাষা থেকেও বলার সুযোগ হয় না।
অন্যায়কারী অন্যায় করেও পার পেয়ে যায় হায়,
সরল মনের প্রতিবাদী ভাষা নিরব হয়ে রয়।
স্বার্থপর মানুষের কথা ভেবে হচ্ছে ছাড়খার,
এই জীবনে সরলতার সুযোগ কেউ পাবে না আর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd