• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কবিতাঃ স্বপ্নবাজ

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কলমেঃ শামীমা তালুকদার

আমি একজন স্বপ্নবাজ
তারা ধরার স্বপ্ন দেখি,
রাতের আঁধারে চেয়ে থাকি
আকাশ পানে ছল ছল আঁখি।

তারা না ছুঁতে পারি
মেঘ তো ছুঁতে পারব?
ছোট স্বপ্ন দেখিনা আমি
দেখি বড় স্বপ্ন আকাশ সমান
বামন হয়ে চাঁদের পানে
হাত বাড়িয়ে রবো।

নিত্যনতুন থাকি স্বপ্নে বিভোর
ঘুম আসে না চোখে,
কবে আমি হবো বড়
দুঃখ গুলো সব যাবে মুছে!

রঙিন দুনিয়ায় ভবের মেলা
স্বার্থ ছাড়া কেউ চলে না,
পথের ধারে অনাদরে থাকলে পরে
কেউ তো ফিরে তাকায় না।

আজ হেথায় কাল সেথায়
ঘুরবো নাতো দ্বারে দ্বারে,
মনে আমার অদম্য সাহস
ইচ্ছা শক্তি প্রবল থাকে
হাতের মুঠোয় রাখতে যে চাই
পুরো রঙের পাহার;

গরীব- দুখী আছে যারা
ফুটপাতে জায়গা বিহীন
তাদের মুখে ফুটাবো হাসি
স্বপ্ন আমার রঙিন।

কত শত স্বপ্ন দেখি
নিদ্রাবিহীন আঁধার রাত,
দিনের আলোয় মুছে যায় সব
তবুও আমি স্বপ্নবাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd