• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

কবিতা: কোন এক বসন্তে

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

বাসন্তীকা দক্ষিণা বাতাস মোহে,
কোথায় ছুটে চলেছ তুমি?
তোমার স্পর্শে নীলাদ্রি আভা,
ফুল ফোটে অবিরত, রঙে রঙে ভরে ওঠে ধরণি।

যদি মনে পড়ে সেদিন , তবে এসো—
আবার কোনো বসন্ত বেলায়।
দুজনে কুড়িয়ে নেবো ফুলের বাহার,
শুনবো কুহুতান কোনো নির্জন বনে,
নিস্তব্ধতার গভীর আবেশে।

যেখানে নেই শীতের ভারী চাদর,
নেই বর্ষার অঝোর অশ্রুধারা—
শুধু দক্ষিণা হাওয়ায় ফাগুনের
রঙিন উচ্ছ্বাসের ছড়াছড়ি।
সেখানে হারাবো দুজন।

রাঙা শিমুল খোঁপায় গুঁজে তোমার
আলতা-রাঙা পা দুটো দুলে ওঠে তাল-লয়ে,
আঁখির নীড়ে আঁকা,
রূপময় বাংলার অপরূপ ছবি।

এখানে দক্ষিণে সুবিশাল জলরাশি,
পূর্বে পাহাড় আর ঝর্ণার কলকল ধ্বনি,
পশ্চিমে সবুজ বনানীর সমারোহ,
উত্তরে সোনালি ফসলের নয়নাভিরাম মাঠ।

রূপমুগ্ধ কবির চোখ!
তাকিয়ে থাকে অপলক—
এই বাংলার বুকে লুকানো
অপরূপ সৌন্দর্যের দিকে।
শ্যামলিমা তোমার মতো।

কোন এক বসন্তে এসো বাংলায়,
হেঁটে যাও উর্বর পলিমাটির সবুজ নরম ঘাসে।
বসন্ত বাতাস
ফুলেল শুভেচ্ছায় তোমায় জানাবে অভ্যর্থনা।
মৌমাছি ডাকবে গুঞ্জনে সুমধুর গাছের শাখায়।

বারবার ফিরে আসবে সে ডাক—
পদ্মা, মেঘনা আর যমুনার ঢেউ বেয়ে।
যদি ভালো লাগে,
যদি হৃদয়ে জাগে বসন্তের সুর,
তবে ভালোবেসে এসো—
বাসন্তী উৎসবে।

নতুন পাতায় ছাওয়া গাছের ডাল
তুলে দেবো তোমার হাতে,
আর দেবো রক্তলাল কৃষ্ণচূড়া—
বসন্তের অমলিন ভালোবাসার অর্ঘ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd