• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

মনুষ্যজাতি, বলো তো—
মানুষের প্রকৃত মূল্য কোথায়?
ধন-সম্পদের অহংকারে,
নাকি জ্ঞানের প্রাচুর্যে?
নাকি লুকিয়ে আছে তা
মানুষের অন্তরের গভীরে—
চরিত্রের নির্মল আলোয়?

মানুষ মানুষের কাছে শ্রদ্ধেয় হয়
কোনো বাহ্যিক আভরণে নয়,
হয় তার সত্য ও সততার দীপ্তিতে।
চরিত্রই মানুষের শ্রেষ্ঠ পরিচয়,
চরিত্রই তার নীরব গৌরব,
চরিত্রই তার জীবনের অমূল্য অর্জন।

জ্ঞান তোমাকে আলোকিত করতে পারে,
কর্ম তোমাকে পরিচিত করতে পারে,
কিন্তু চরিত্রই তোমাকে
মানুষের হৃদয়ে স্থায়ী আসন দেয়।

তাই হও সৎ—
সত্যকে ভালোবাসো নিঃশঙ্কচিত্তে।
হও বিনয়ী—
কারণ বিনয় মানুষের সৌন্দর্য।

জ্ঞানের প্রতি রাখো গভীর শ্রদ্ধা,
কারণ জ্ঞান মানুষকে করে আলোকিত।
তবু মনে রেখো—
স্বাধীনতার স্বাদই মানুষকে করে মুক্ত।

হও পরোপকারী,
অন্যের দুঃখে যার হৃদয় কাঁপে।
হও ন্যায়পরায়ণ,
যে অন্যায়ের সামনে মাথা নত করে না।

কারণ মানুষের সত্য মর্যাদা
ধন-সম্পদে নয়,
ক্ষমতার অহংকারে নয়—
মানুষের সত্য মর্যাদা দাঁড়িয়ে থাকে
জ্ঞান, মনুষ্যত্ব
আর উজ্জ্বল চরিত্রের দৃঢ় ভিত্তির উপর।

সেখানেই মানুষের শ্রেষ্ঠত্ব,
সেখানেই তার সত্য পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd