• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ গ্রামীণ নারীর উত্থানে কলমাকান্দায় ১০ নারী পেলেন বিশেষ সম্মাননা ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব পারভেজ মোশাররফকে সংবর্ধনা দিল সোনালী লাইফ প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত পাটগ্রামে নকল বীজ ও সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান পাঁচবিবিতে পুলিশ বিজিবির পাশাপাশি পূজা মন্ডবের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১ লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:
​ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাপ্পী, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ।

​সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd