• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা রাজিবপুরে রাতের আঁধারে মেয়াদোত্তীর্ণ কয়েক বস্তা ঔষধ পোড়ানোর অভিযোগ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রিয়নেতা এমএ কাহার এর স্বদেশ প্রত্যাবর্তন জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান বিশ্বম্ভরপুরে ৩ অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা

কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৮ জন। সভাপতি পদে মো. ফিরোজ হোসেন (তালা) প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন (ছাতা) প্রতীক নিয়ে পান ২১ ভোট। ০১টি ভোট আপত্তিকর হিসেবে গণ্য হয়।

সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন (মই) প্রতীক নিয়ে ৫৮ ভোট এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল (ঘোড়া) প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সভাপতি পদে মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন বিজয়ী ঘোষণা করা হয়। সড়ক সম্পাদক পদে মোঃ রইচ মিয়া (মাছ) প্রতীক ও মোঃ আলম (কলস) দুই প্রার্থী সমান ৩৯ ভোট পাওয়ায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রেলবাজার এলাকায় ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ এবং ইউপি সদস্য মহির উদ্দিন।

নির্বাচন উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd